পিন্টারেস্ট অটোমেশন টুল “পিনমেন্টর”-এর জন্য আর্লি বিলিভার অফার!!!

টুলটা আমরা কয়েকজন ইন্টার্নালি ইউজ করেছি। রেজাল্ট সন্তোষজনক। দীর্ঘ পরিকল্পনা নিয়ে এবং হিউজ অভিজ্ঞতার আলোকে টুলটা বিল্ড করা হয়েছে- কাজ এখনও চলমান। টুলটার কাজ কী?



PinMentor-এর কাজ হচ্ছে: একটা সিম্পল টপিক থেকে ব্লগ আর্টিকেল তৈরি করে সাইটে পাবলিশ করা এবং সেই আর্টিকেলকে বেজ ধরে ৫-১০০টা পিন্টারেস্ট পিন ডিজাইন করে প্রয়োজনীয় টাইটেল, এনোটেশন, ডেসক্রিপশন, লিংকসহ পিন্টারেস্ট একাউন্টে শিডিউল বা পাবলিশ করা। সংক্ষেপে বললাম। কাজ মূলত আরও ব্যাপক।



বর্তমানে টুলটা কি রেডি টু ওয়ার্ক?

১০০% নয়। তবে বেশ কিছু ফিচার দিয়ে এখন সুন্দর কাজ হচ্ছে। যেমন এআই থেকে ইমেজ জেনারেশন প্রক্রিয়াধীন। বর্তমানে শুধু অরিজিনাল ইমেজ দিয়ে পিন ডিজাইন হচ্ছে প্রি-ডিফাইন্ড পিন্টারেস্ট পিন টেমপ্লেট থেকে।


এজন্যই আমি “আর্লি বিলিভার” অফার বলেছি। যারা আমার উপর ভরসা করেন, টুলটার ভবিষ্যত বুঝতে পারছেন, এই অফারটা মূলত তাদের জন্যই।


এটা এমন একটা অফার, যা শুধুমাত্র বিশ্বাসীদের জন্যই দেয়া হচ্ছে। যারা বিশ্বাস করেন টুলটা দিয়ে ভবিষ্যতে ভালো কিছু হবে। আপনি বেনেফিট পাবেন; শুধুমাত্র তারা-ই এই টুলটার আর্লি বিলিভার অফারটা নিতে পারেন।


তবে যেহেতু খুবই অল্প কয়েকটা সাবস্ক্রিপশন নেবো এই অফারে, তাই সরাসরি সাবস্ক্রিপশন লিংক না দিয়ে আগে লিস্ট করে নিচ্ছি। শর্তাবলী এবং নিয়মাবলী মেনে যারা আমার সাথে একাত্ম হতে চান; তারা দয়া করে আপনার নাম, মোবাইল নম্বার, এবং ইমেইল সাবমিট করুন। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আমি আপনাকে কল করবো। কথা বলবো। আপনার যদি ভালো লাগে; আপনি অফারটা নিতে পারবেন।



অফারটা কী?

অফারটা এরকম: টুলটার Growth প্যাকেজটা দু’বছরের জন্য সাবস্ক্রাইব করবেন। দুই বছর ইউজ করবেন। এবং দুই বছর পর যতো টাকা দিয়ে কিনবেন, পুরো টাকাটাই রিফান্ড নিয়ে নেবেন।



এই অফারটা নিয়ে আপনার বেনেফিট কি কি?

আপনার বেনেফিট হচ্ছে- টুলটার সর্বোচ্চ ব্যবহার আপনি করতে পারবেন। নিজের ব্লগসাইট বানিয়ে আর্নিং করতে পারবেন। কিন্তু এজন্য একটাকাও আপনাকে ব্যয় করতে হচ্ছে না। একটা কমিউনিটির ভেতরে থেকে অনলাইন আর্নিংয়ের টপ-সিক্রেট বিষয়াদি জানতে পারবেন, আপডেট পাবেন সংশ্লিষ্ট এক্সপার্টদের কাছ থেকে।



এই অফারটা দিয়ে আমার কি কি বেনেফিট?

টুলটা বিল্ড করতে গিয়ে আমার প্রচুর টাকা ইনভেস্ট করা লাগছে। এই ইনভেস্টমেন্টটা আমি যতোদূর পেরেছি, করেছি। সামনেও করবো, ইনশাআল্লাহ। সামনে খরচ আরও বাড়বে। কিন্তু এই খরচ যদি আমি আমার পকেটের টাকা দিয়ে না করে গ্রাহকের টাকা দিয়ে করি, তাহলে ব্যাপারটা আমার জন্য সহজ হয়।



অর্থাৎ দুই দিকের জন্যই ব্যাপারটা উইন-উইন হয়। মানে এখানে লুকানো বা হাইড করার কিছু নেই। আপনি দুই বছর টুলটা ইউজ করবেন আমার কাছে একটা ফান্ড জমা রেখে- ফান্ডটা কাজে লাগিয়ে আমি টুলটা আরও স্ট্রং হিসেবে তৈরি করে নেবো। যার ফলস্বরূপ আমি অনেক বেশি সাবস্ক্রিপশন পাবো। এবং দুই বছর পর আপনি আপনার জমা রাখা ফান্ডটা রিফান্ড নিয়ে সাবস্ক্রিপশনটা ছেড়ে দেবেন। ব্যস! এটুকুই।




দুই বছর পর কি এই অফারটা নিতে পারবো না?

জ্বি পারবেন। শুধু আপনারা-ই পারবেন। কিন্তু নতুন কেউ নয়। অর্থাৎ যারা আর্লি বিলিভার হিসেবে এখন সাবস্ক্রিপশন কিনবেন; তারা-ই এই অফারটা লাইফটাইম পাবেন। অন্য কেউ নয়। আশা করছি বিষয়টা আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে।




দুই বছরের সাবস্ক্রিপশন ফি কত?

PinMentor-এর Growth প্যাকেজের প্রাইস প্রতি মাসে ৫০ ডলার এবং ইয়ার্লি প্রাইস ৫০০ ডলার। সেই হিসেবে দুই বছরের সাবস্ক্রিপশন ফি ১০০০ ডলার।



কেউ চাইলে কি দুই বছরের সাবস্ক্রিপশন নিয়ে রিসেল করতে পারবেন?

না! এটা শুধু আপনাকেই ইউজ করতে হবে। তবে; কেউ চাইলে একাধিক সাবস্ক্রিপশন কিনতে পারবেন। সেক্ষেত্রে প্রথমটা নিজে এবং বাকীগুলো তিনি রেন্ট/ভাড়া/রিসেল করতে পারবেন। তবে উল্লেখ করার মতেো বিষয় হচ্ছে- একজন সর্বোচ্চ ৫টা সাবস্ক্রিপশন কিনতে পারবেন। এর বেশি একজন সাবস্ক্রাইব করতে পারবেন না।



উপরোক্ত শর্তে আপনি একমত হলে এবং নিয়মাবলী মেনে চলতে পারবেন মনে করলে নিম্নে আপনার নাম, মোবাইল নম্বর, এবং ই-মেইল সাবমিট করুন। যেহেতু খুবই কমসংখ্যক সাবস্ক্রিপশন সেল করবো, এবং কাকে সেল করা হবে; সেটা আমি নিজে কনট্রোল করবো; তাই এই পদ্ধতি। আশা করছি এতে স্প্যাম প্রতিরোধেও সহায়ক ভূমিকা পালন করবে।




সবাই ভালেো থাকুন।

হ্যাপি পিনমেন্টরি! হ্যাপি ব্লগিং!!




বিনীত,

মো বিল্লাল হোসেন সরকার

ফাউন্ডার, অথোরিটিএইড

ফাউন্ডার, পিনমেন্টর এলএলসি


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.